ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বিরোধীদল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লার্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে, মি: কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান। তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জানায় যে, ভারত সরকার তাঁর ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাঁকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছে। শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইল এর দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল।

দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাঁর শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেয়ার পরও তিনি দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, সেটাই মি: কার্লাইলের সংবাদসম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না। বিবিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে

আপডেট টাইম : ১২:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮