ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছর কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় অনুকূলে জরিমানার টাকা জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম উপস্থিত ছিলেন। সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দিকে এই রায়ের জন্য মঙ্গলবার আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১৩ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ২ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে। ২০১৪ সালের ২২ অক্টোর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

ওই মামলায় ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আগাম জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক ২৭ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে ২৯ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে জামিন মঞ্জুর করে দেয়া আদেশ বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে মামলা চালানোর নির্দেশ দেয়া হয়।

২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জেসমিনের বিরদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তিনি সেসময় নিজেকে নির্দোষ দাবি করেন। পরবর্তীতে মামলার সাত সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছর কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮