ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মুক্তি ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কারাবন্দী দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা, অবৈধ সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

’৯০ এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্য এই সমাবেশের আয়োজন করে।

ফখরুল বলেন, আমরা অবশ্যই নির্বাচনে যাবো। তবে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে সেনা মোতায়েন করতে হবে। তবে তার আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।

তিনি অারও বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার বিদ্যাপীঠ সে বিদ্যাপীঠ আজকে মুক্তচিন্তা স্তব্ধ করে দিয়েছে। এর চেয়ে বেদনার কিছু হতে পারে না। আজকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় না। আদালত কুক্ষিগত করেছেন। প্রশাসন করায়ত্ব করেছেন। মানুষ এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রু কবির খোকন সহ ৯০ এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্যের অনেক নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার মুক্তি ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

আপডেট টাইম : ১১:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮