ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়লো খালেদা জিয়ার জামিনের মেয়াদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৪৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বক্শিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন আদালত।

এদিন মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়, খালেদা আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।’অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। রায়ের পরই নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। ওই কারাগারটি বর্তমানে বিশেষ কারাগারে হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই মামলায় জামিন পেলেও অন্য মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও বাড়লো খালেদা জিয়ার জামিনের মেয়াদ

আপডেট টাইম : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮