হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু’র মুক্তির দাবিতে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মধুখালী উপজেলা যুবদল।
আজ রবিবার সকাল ১১টার সময় ফরিদপুরের মধুখালীতে উপজেলা যুবদলের আয়োজনে পৌরসভার মাঠ থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণশেষে বাজার চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে নেতাকর্মীরা খলেদা জিয়ার মুক্তি দাবী করে বিভিন্ন শ্লোগান দেন।
উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আলীম মানিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সদস্য মৃধা বদিউজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মন্নু, কাজী মামুন, জেলা ছাত্রদলের সদস্য জহিরল ইসলাম লিটন, মিজানুর রহমান কালা, তরিকুল ইসলাম এনামুল প্রমুখ।
Reporter Name 
























