ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভালো আছেন লাকী আখান্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১১ বার

ভালো আছেন লাকী আখান্দ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার তিনি তার ডাক্তারের সঙ্গে ফের দেখা করবেন– এমনটিই জানিয়েছেন জনপ্রিয় গীতিকার ও গীতিকবি আসিফ ইকবাল। বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে আসিফ ইকবাল লেখেন— ‘পরম করুণাময়ের অপার কৃপায় লাকী ভাই ভালো আছেন। আগামীকাল তাঁর সার্জনের সঙ্গে appointment। সার্জারির জায়গাটা শুকালে তার এক সপ্তাহ দশ দিন পর শুরু হবে কেমোথেরাপি। এর মধ্যে একটা বাসা উনারা পেয়ে গেছেন। আগামী ৪ (অক্টোবর) লাকী ভাই আর লাকী ভাইয়ের কন্যা মাম্মিন্তি ওই বাসায় মুভ করবেন।’

আসিফ ইকবাল এই স্ট্যাটাসের সঙ্গে মাম্মিন্তি ও লাকী আখান্দের সাম্প্রতিক দু’টি ছবি পোস্ট করেছেন। আসিফ ইকবাল আরও লিখেছেন— ‘লাকী ভাইয়ের আজকে একটা কি-বোর্ড কিনতে যাবার কথা। ওখানে বসে গানে সুর করবেন। বলেছেন আমাকে গান পাঠাতে!’ ছবি দুটি সম্পর্কে আসিফ লিখেছেন—‘ঈদের আগে ব্যাঙ্ককে তোলা। মাম্মিন্তি আর লাকী ভাই ঘুরতে বেরিয়েছিলেন।’

‘আপনাদের সবার আন্তরিকতায় আধুনিক বাংলা গানের কিংবদন্তি লাকী ভাই এ পর্যন্ত আসতে পারলেন। কৃতজ্ঞতা আপনাদের সবার জন্যে, যারা দুঃসময়ে তাঁর পাশে ছিলেন। সবাই লাকী ভাইয়ের জন্যে দোয়া করবেন।’— এভাবে স্ট্যাটাস শেষ করেছেন আসিফ ইকবাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভালো আছেন লাকী আখান্দ

আপডেট টাইম : ০৮:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫