ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মধু-দারুচিনি একসঙ্গে খেলে কী হয় জানেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মধু যে অনেক রোগের চিকিত্সা করতে পারে সেটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মধু ও দারুচিনির মিশ্রণ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে উচ্চমাত্রার কোলেস্টরেল ও রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার। বেশ কয়েক রকমের ভাইরাসের বিরুদ্ধেও লড়াই করে এই মিশ্রণ। সবচেয়ে ভালো বিষয় হলো এই দুটি উপাদানই ভীষণ সহজলভ্য ও সস্তা।হেলদি ফুড টিম অনলাইন জানিয়েছে, মধু-দারুচিনির দারুণ কিছু উপকারিতার কথা। চলুন দেখে নিই শরীরের কোন কোন সমস্যায় সমাধান দেয় মধু-দারুচিনির মিশ্রণ।

* হৃদরোগ : সুস্থ হৃদয়ের জন্য মধু আর দারুচিনি গুঁড়োর একটি মিশ্রণ তৈরি করুন। এবার রোজ সকালে জ্যাম-জেলি বা মাখনের বদলে এই মিশ্রণটি পাউরুটিতে মাখিয়ে খান। এটা আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাবে আর হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেবে।

* বাত/আর্থারাইটিস : এক গ্লাস গরম জলেতে দুই টেবিল চামচ মধু আর এক টেবিল চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই জল প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। আপনার যদি দীর্ঘমেয়াদি বাতের সমস্যা থাকে তবে তা ভালো করে দেবে এই জাদুকরি পানীয়। সেই সাথে এটা ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক।

* পিত্ত থলিতে সংক্রমণ : অনেক সময় পিত্ত থলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম জলেতে দুই টেবিল চামচ দারুচিনির গুঁড়ো ও এক টেবিলচামচ মধু মিশিয়ে পান করুন।

* কোলেস্টরল : জানেন কি? বড় এক কাপ চায়ের সঙ্গে দুই টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিলচামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করার দুই ঘণ্টার মধ্যেই আপনার রক্তে কোলেস্টরলের মাত্রা ১০ শতাংশ কমে যায়। তো নিয়মিত পান করতে শুরু করুন এই পানীয়টি।

* ঠাণ্ডা : হঠাৎ ঠাণ্ডা বা সর্দিতে আক্রান্ত হলে এক টেবিল চামচ মধু আর ১/৪ টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে পরপর তিন দিন খান। এটা আপনার ঠাণ্ডা সারাবে, সর্দি ভালো করে দেবে আর সাইনাসের সমস্যা কমিয়ে দেবে।

* রোগ প্রতিরোধ ব্যবস্থা : নিয়মিত মধু আর দারুচিনির গুঁড়ো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে।

* ফ্লু : মধুতে থাকা প্রাকৃতিক রোগ প্রতিরোধী ক্ষমতা ফ্লুয়ের জন্য দায়ী ভাইরাসকে ধ্বংস করে এবং ফ্লু থেকে আপনাকে রক্ষা করে।

* ওজন কমানো : বাড়তি ওজন কমাতে চান? তাহলে দারুচিনি গুঁড়ো দিয়ে ফোটানো এক গ্লাস জলেতে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালিপেটে পান করুন।

* নিঃশ্বাসে দুর্গন্ধ : সারাদিন যদি তাজা নিঃশ্বাস নিতে চান তাহলে এক গ্লাস গরম জলেতে এক টেবিল চামচ মধু ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর রোজ নিয়ম করে এই জল দিয়ে কুলি করুন। সারাদিন নিঃশ্বাস থাকবে একদম তরতাজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মধু-দারুচিনি একসঙ্গে খেলে কী হয় জানেন

আপডেট টাইম : ০৪:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮