ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ায় শুক্রবার সকালেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাসায় ফেরেন।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, দলের মহাসচিব কিছুটা অসুস্থ বোধ করছিলেন। চেকআপের জন্য তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে। ফখরুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।

শায়রুল কবির জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত বুধবার ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার সকালে ইস্কাটনে জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাও নিয়ে যাওয়া হয়। সকালে ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

আপডেট টাইম : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮