ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা। তবে এখনো প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ পেলে এ প্রচারণা আরো জোরেশোরে চলবে বলে দুই প্রার্থী সমর্থকরা জানান।

আগামী ১০ জুলাই সিলেটে প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। গত ১৩ জুন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে নামেন মাঠে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা ওই সময় থেকেই নগরীতে গণসংযোগ শুরু করেন। ২২ জুন আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে মনোনয়ন দেয়।

২৭ জুন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় মনোনয়ন পান। সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের দলীয় সমর্থনে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ আরও পাঁচ মেয়র প্রার্থী নির্বাচনে লড়ছেন।

গত ২৮ জুন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। সেদিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে রীতিমতো শোডাউন করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান তারা। আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বিএনপির প্রতীক ধানের শীষ নিশ্চিত থাকায় এ দুই দলের মেয়র প্রার্থীরা প্রতীকের পক্ষেই ভোট চাইছেন নগরবাসীর কাছে।

তারা প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন। ‘কুশল বিনিময়ের’ আড়ালে তারা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। এমনকি কেউ কেউ মতবিনিময়, পুনর্মিলনী সভার আড়ালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কাউন্সিলর প্রার্থীরাও আছেন মাঠে। তারা প্রতীক না পেলেও নিজ নিজ ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অবশ্য প্রার্থীদের কেউই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করছেন না। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘আগে যেভাবে নগরবাসীর খোঁজখবর নিতাম, এখনো সেভাবেই নিচ্ছি।-একুশে টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিলেট সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট টাইম : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮