ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

গুণে ভরা কালো জামে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
  • ৪৩৯ বার

jam-rtvonline-tips-health benifit

হাওর বার্তা ডেস্কঃ ফলের দোকানে রসাল আঙুরের দিকে চোখ গেলেও, কালো জামে খুব একটা চোখ যায় না কারও। তবে এই ফলের খাদ্যগুণ কিন্তু অনেক দামী ফলকেও হার মানায়। জুন-জুলাই-অগস্ট, এই তিন মাস চুটিয়ে খেতে পারবেন কালো জাম। এক ঝলকে দেখে নিন কী কী উপকারিতা রয়েছে এই ফলের।

-কালো জামে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি। ক্যালোরিও অত্যন্ত কম।

-জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ রয়েছে, যা মানুষকে যোগায় কাজ করার শক্তি।

-যারা রক্তাল্পতায় ভোগেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। ইমিউনিটি বৃদ্ধি এবং অ্যান্টি এজিংয়ের কাছে লাগে এই ফল।

-এই ফলে জলের পরিমাণও অনেক। হজমশক্তি বৃদ্ধি ও পেটে ব্যথার উপশম হিসেবে দারুণ কাজে আসে এই ফল।

-ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন। ব্লাড সুগার লেভেল কম রাখতেও সাহায্য করে কালো জাম।

-জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়।

-পুষ্টিবিদদের মতে, জামে সেই সব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

-মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয়, যা হতে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এ ধরনের ব্যাকটেরিয়া হতে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর জাম মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

-টপাটপ মুখে দিয়ে খেতে ভালো না লাগলে, একটু অন্য ভাবেও ট্রাই করতে পারেন কালো জাম। স্বাদ বদলাতে খেতে পারেন কালো জামের চাট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

গুণে ভরা কালো জামে

আপডেট টাইম : ১২:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮