ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ফুসফুস ভালো রাখবে যেসব খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৪৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীরের কার্যক্রম ঠিকমতো চালাতে ফুসফুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুদূষণ কিংবা ধূমপানের মতো নানা কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শরীরে অ্যাজমা, ব্রংকাইটিস, নিউমোনিয়া এবং নানা ধরনের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, ফুসফুস ভালো রাখার উৎকৃষ্ট উপায় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। ফুসফুস ভালো রাখতে কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপেল : গবেষণায় দেখা গেছে, ফুসফুস ভালো রাখতে ভিটামিন সি, ই, বিটা ক্যারোটিন -এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ। আপেল এমন একটি ফল যার মধ্যে এই সব উপাদান রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস ভালো রাখতে সাহায্য করে।

আখরোট : এটি ওমেগা থ্রি ফ্যাটি এসিডের অন্যতম উৎস। এটি অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা রাখে।

জাম : সব ধরনের জাম ফুসফুসের জন্য দারুন উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন-ভিটামিন সি আছে যা ফুসফুস ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা করে।

ব্রকলি : এতে উচ্চ পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে।

গোল মরিচ : বিটা ক্যারোটিনের ভালো উৎস গোল মরিচ । এটি অ্যাজমা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

আদা :  এতে থাকা অ্যান্টি ইনফ্লামাটরি উপাদান শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে । আদা ফুসফুসের কার্যকারিতা বাড়াতেও ভূমিকা রাখে।

রসুন : এটিও শরীর থেকে টক্সিন বের করে ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।

হলুদ : অ্যাজমার কারণে বুক ভারী হয়ে আসলে হলুদ তা শিথিল হতে সাহায্য করে।

এছাড়া ভিটামিন সি যুক্ত যেকোন ধরনের ফল, গাজর এগুলো ফুসফুসের জন্য ভালো। সেই সঙ্গে ফুসফুস ভালো রাখতে  দিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস পানি পান করা উচিত।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ফুসফুস ভালো রাখবে যেসব খাবার

আপডেট টাইম : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮