ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী শনিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
  • ৪৩৬ বার
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা আগামী ৩০ জুন শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের তৃনমূল পর্যায়ের নেতা ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্য ও মহানগর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় নির্বার্চিত কাউন্সিলররা সভায় উপস্থিত থাকবেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে নিজ নিজ জেলা ও মহানগরের অধীন ইউনিয়ন ওয়ার্ডের চেয়ারম্যান, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যদের নামের তালিকা রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাঠানো এবং সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী শনিবার

আপডেট টাইম : ০৪:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮