ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি অভিযোগ করলেন নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপি প্রার্থীর দুর্বলতায় এজেন্ট নিয়োগ দিতে পারেনি। নিজেদের দুর্বলতা ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে তারা। এছাড়া দলীয় কোন্দলে ভুগছে দলটি।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে। ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেনি। তখন তো আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে নি।

জাহাঙ্গীর কবির বলেন, বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি অভিযোগ করলেন নানক

আপডেট টাইম : ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮