ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আশিকী’তে কাজ করা আমার ভুল সিদ্ধান্ত : মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৬২২ বার

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি ‘আশিকী’ নিয়ে বেশ হতাশ প্রিয়দর্শিনী’ অভিনেত্রী মৌসুমী। তিনি বলেছেন, এ ছবিতে কাজ করা আমার অভিনয়জীবনের একটা ভুল সিদ্ধান্ত।

একটি দৈনিকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। তিনি বলেন, আমার চরিত্রের শুরুটা দেখানো হলেও শেষটা দর্শকের কাছে অজানাই থেকে গেছে। ছবি মুক্তির পর থেকেই এমন কথা শুনতে শুনতে আমি বিরক্ত।

মৌসুমী বলেন, শুটিংয়ের সময় পরিচালক খুব তাড়াহুড়ো করেই কাজটা করেছেন। তখন এমনও বলেছিলেন, পরে আরও দু-এক দিন শুটিং করবেন। কিন্তু পরে তারা আর শুটিং করেননি। এ কারণে হয়তো জোড়াতালি দিয়ে গল্পটা মিলিয়ে দিতে চেয়েছেন তারা। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমার জন্য খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে, ‘আশিকী’ ছবিটি নিয়ে আমি হতাশ।

‘আশিকী’ ছবিতে ‘ক্রোমা শট’ বেশি ব্যবহৃত হয়েছে এবং পর্দায় তা ভালো লাগেনি। প্রেক্ষাগৃহে অনেকের কাছেই তা বিরক্তিকর লেগেছে। অনেককেই বলতে শোনা গেছে, কার্টুন ছবি দেখছি না তো! এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি আসলে এখনো ছবিটি দেখিনি। এই ধরনের কথা কয়েক দিন ধরে আমিও শুনছি। পরিচিতজনদের অনেক এমনও বলছেন, ছবিটির গল্প বলার ধরনটাও তাদের মোটেও ভালো লাগেনি। নায়ক অঙ্কুশকেও কেমন যেন অন্যরকম লেগেছে।

মৌসুমী বলেন, ছবিতে অকারণে হিন্দি সংলাপের ছড়াছড়ি। শুরুর দিকটা নাকি বেশি বিরক্তিকর ছিল। তবে ছবির গানগুলোর চিত্রায়ণের বেশ প্রশংসা শুনেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আশিকী’তে কাজ করা আমার ভুল সিদ্ধান্ত : মৌসুমী

আপডেট টাইম : ০৮:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫