ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
  • ৫৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এখন সংলাপ চায়। তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না।

আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান। সেই রঙিন খোয়াব আর সফল হবে না। আজ শুক্রবার ধানমণ্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায় সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে।

এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভার বিষয়ে তিনি বলেন, আগামী কাল গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। এতো বড় বর্ধিত সভা আর কখনো হয়নি। সভায় আগাম নির্বাচনে করণীয় বিষয়ে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮