ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভৈরবে উপজেলায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও পণ্য বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও পণ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ মিয়া বাড়ী মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন, কালিকাপ্রসাদ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও পণ্য বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

প্রধান সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল একাডেমী ফর অর্টিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএডিলিটি প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম (মামুন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা , আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রাঃ) এর ব্যবস্থাপনা পরিচালক ও ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর সভাপতি ডাঃ মোঃ আজিজুল হক (স্বপন)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ ইমরান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মিয়া, ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ এর সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (পরিসংখ্যান) মোঃ ইয়াছিন খান, বাংলা মিডিয়া লিমিটেড এর ডিরেক্টর মোজাব্বীর হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ ফজলুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান কবির, নির্বাহী সদস্য হাজী মোঃ আসাদ উল্লাহ, কালিকাপ্রসাদ ঈদগাহ্ মাঠের ইমাম মাওলানা আব্দুস ছাত্তার, ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক (সার্বিক) হাসান মোঃ শামীম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে মরহুম প্রতিবন্ধী আফতাব উদ্দিন খাঁন ও লোকমান হোসেন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে ৩ শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও পণ্য বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভৈরবে উপজেলায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও পণ্য বিতরণ

আপডেট টাইম : ১০:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮