ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পোশাক কারখানার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে ফ্যাক্টরি বন্ধ মুজিবুল হক চুন্নু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে পোশাক কারখানার সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘কাজগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করুন। নতুবা ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হবে।’

আজ বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে আয়োজিত গার্মেন্টস শিল্পের সংস্কার প্রক্রিয়ায় জাতীয় উদ্যোগ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা যেহেতু করতে হবে, সেহেতু শিডিউল অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করেন। আমরা রুঢ় আচরণ করতে চাই না। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে জানুয়ারি থেকে আমরা ফ্যাক্টরি বন্ধ করার সিদ্ধান্ত নেবো।

কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যাদের এখনও নিজস্ব ভবন নেই, তারা তিন থেকে ছয় মাসের মধ্যে নিজস্ব ভবনে চলে যাবেন। আমরা কিভাবে বুঝবো আপনারা সরকারের শর্ত পূরণ করেছেন। এজন্য যে ২৬টি ফার্ম আছে তাদের দিয়ে অডিট করাবেন। তারা সার্টিফিকেট দিলে আমরা ভেবে নেবো আপনারা শর্ত পূরণ করেছেন। তবে ফার্মের কেউ যদি অনৈতিক কোনো শর্ত দেন, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো।’

এ সময় পোশাক কারখানার মালিকরা সংস্কার কাজ চালিয়ে যেতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব সমস্যা দূর করার আশ্বাস দিয়ে বেশ কয়েকটি কারখানাকে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পোশাক কারখানার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে ফ্যাক্টরি বন্ধ মুজিবুল হক চুন্নু

আপডেট টাইম : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮