ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ সিটিতে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি থেকে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হবে বুধবার।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র ‍যু্গ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ফরম সংগ্রহ করা যাবে।

প্রতিটি ফরমের দাম ১০ হাজার টাকা জমা দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ২৫ হাজার টাকা জামানতসহ পূরণকৃত মনোনয়নপত্র জমা দিতে হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “ইউনাইটেড হাসপাতালে তার যথাযথ চিকিৎসা দিতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা থেকে সরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩ সিটিতে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বুধবার

আপডেট টাইম : ০১:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮