ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অনীহ প্রকাশ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, সরকার যদি চায় তাহলে প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজ সকালে কারা অধিদফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে এ  কথা বলেন।

আইজি প্রিজন বলেন, ওনাকে (খালেদা জিয়া) সেখানে (বিএসএমএমইউ) নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু তিনি অনীহা প্রকাশ করেছেন। আজ তাকে হাসপাতালে নেওয়ার জন্য গতকাল আমি নিজে তার সঙ্গে কথা বলেছিলাম। কারাবিধি অনুযায়ী বিএসএমএমইউতে ওনার সর্বোচ্চ চিকিৎসা হতো।

আইজি প্রিজন আরো বলেন, বিএসএমএমইউতে চিকিৎসা নিতে অনীহার কারণ তিনি (খালেদা জিয়া) লিখিত আকারে জানালে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে জানাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

আপডেট টাইম : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮