ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

আমদের লক্ষ্য দারিদ্র ও দুর্নীতি মুক্ত দেশ গড়া: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৩৭ বার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলায় অংশ গ্রহণ করাটাই বড় কথা, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। জ্ঞান ও প্রযুক্তি হচ্ছে মানুষের বড় হাতিয়ার। আমরা প্রযুক্তিকে আমাদের নতুন প্রজন্মের হাতে পৌঁছে দিতে চাই। বর্তমান সরকার গতানুগতিক শিক্ষার পরির্বতে নতুন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করেছি। তাই আমদের লক্ষ্য হচ্ছে দারিদ্র ও দুর্নীতি মুক্ত দেশ গড়া।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৫ দিনব্যাপী ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা খেলা,শারীরিক চর্চা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করবেন। কারণ ছেলে মেয়েদেরকে জ্ঞানের আলো দিয়ে মাথা ভর্তি করতে চাই না। শারীরিক ও মানসিক বিকাশ সাধন করতে চাই, তাহলেও সম্ভব জ্ঞানের বাস্তব প্রয়োগ করা।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের স্কুল মাদরাসাগুলোতে মাঠের অভাব, এই মাঠের অভাব কিভাবে দূর করা যায় কিংবা বিকল্প হিসাবে কি ব্যবস্থা নেয়া যায় তা আমরা ভাবছি। শারীরিক শিক্ষা ও শারীরিক চর্চা বাধ্যতামূলক করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এম.এস প্রফেসার ড. ওহেদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রুনা বিশ্বাস ,বিভাগীয় কমিশনার মুহাম্মদ দেলোয়ার বখত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার আহমেদ হোসেন, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

আমদের লক্ষ্য দারিদ্র ও দুর্নীতি মুক্ত দেশ গড়া: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫