ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

চিকিৎসকদের নৌকার পক্ষে প্রচারণা নেমে পড়তে আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে চিকিৎসকদের এখন থেকে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরুর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে আওয়ালী লীগ সরকারের বিকল্প নেই। রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তিনি নৌকার পক্ষে প্রচারণায় নেমে পড়তে নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, বিএএম এ নেতা মনিরুজ্জামান ভুইয়া প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান চালাচ্ছে। এদেশের সবাই চায় দেশ মাদকমুক্ত হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

চিকিৎসকদের নৌকার পক্ষে প্রচারণা নেমে পড়তে আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮