ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির অগ্রগতি হবে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। চুক্তি যে কোনো সময় হতে পারে।

ঈদকে সামনে রেখে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ভুলতা ফ্লাইওভারের সাইড অফিসে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজট নিরসনে করণীয় বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে যে বৈরী সম্পর্কের দেয়াল  ছিল, আমরা তা ভেঙে ফেলেছি; যা ২১ বছর ধরে বিরাজমান ছিল। বিএনপি এ সম্পর্ক তিক্ত করার জন্য বহুলাংশে দায়ি। মন্ত্রী বলেন, বিগত

সরকারের আমলে বিএনপির নেত্রী ভারত থেকে সফর শেষে বাংলাদেশে আসার পর বিমানবন্দরে যখন সাংবাদিকরা তিস্তা চুক্তির ব্যাপারে জিজ্ঞেস করেছিল তখন তিনি বলেছিলেন, আমি তিস্তার বিষয়টি ভুলে গিয়েছিলাম। আমরা কিন্তু ভুলে যাইনি। কিছুদিন আগে আমার নেতৃত্বে ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়ে কথা বলেছি। কারণ আমরা আন্তরিকভাবে এ সমস্যার সমাধান চাই। তিনি বলেন, সীমান্ত চুক্তির মতো দুরূহ, চ্যালেঞ্জিং কাজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে ফেলেছেন, সে তুলনায় এটা কোনো সমস্যাই নয়। এ সমস্যারও সমাধান হবে। প্রধানমন্ত্রী কলকাতায় গেছেন, সেখানে নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি থাকবেন;  এ ব্যাপারে কথা হবে; আমি এখানে বসে বলতে পারি না রেজাল্ট কি হবে। তবে এটা বলি, এ সফরে চুক্তি না হলেও অগ্রগতি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার একদিকে বাংলাদেশে স্রোতের মতো রোহিঙ্গা পাঠিয়েছে, অন্যদিকে এর সঙ্গে মাদকের স্রোত সুনামীর মতো বাংলাদেশে এসেছে। মিয়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে। কাজেই আমাদের সবার এখানে ঐক্যবদ্ধ হওয়া দরকার। দেশ থেকে মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে আমরা কাউকে ছাড় দেইনি; সে যেই হোক। অভিযোগ যদি তদন্তে প্রমাণ আসে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেই জায়গায় থাকেন, জনপ্রতিনিধি হোন, নেতা হোন, বড় রাজনীতিক হোন- কাউকে ছাড় দেওয়া হবে না। রাঘব বোয়াল থেকে চুনুপুঁটি কেউ ছাড়া পাবে না। টেনে সবাইকে আনা হবে। শুরু হয়েছে দেখতে পাবেন। তিনি বলেন, মাদক বিক্রেতা, ডিলার, মজুদকারী ও সেবনকারী-সবাই অপরাধী। শেখ হাসিনার সরকার মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেবে না। মাদকের ব্যাপারে আওয়ামী লীগের এমপি নয়, আওয়ামী লীগ-বিএনপি বলে কথা নয়, যে দলেরই হোক, যেই হোক, অপরাধ প্রাথমিক তদন্তে প্রমাণ হলে কারও রেহাই নেই।

পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, যখনই কোনো সড়ক, মহাসড়কে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়, তখন উল্টোপথে যাতে কোনো গাড়ি আসতে না পারে। উল্টোপথে আমার গাড়ি এলে জরিমানা করবেন। তিনি প্রশাসনের কর্মকর্তাদের বলেন, ঈদের আগে সবাইকে সেক্রিফাইস করতে হবে। চাঁদাবাজি সব পুলিশ করে না। আমাদের দেশে যে সমাজ ব্যবস্থা কেউ কেউ করতে পারে। এখানে কোনো কোনো রাজনৈতিক নেতারও যোগসাজশ থাকতে পারে। মন্ত্রী পুলিশকে অনুরোধ জানিয়ে বলেন, মহাসড়কে  থ্রি হুইলার, ইজিবাইক, ভটভটি, নসিমন-করিমন চলাচল করতে দেওয়া যাবে না। এগুলোকে অন্য রোডে পাঠিয়ে দিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না। ঈদের আগের তিন দিন ভারি যানবাহন রাস্তায় চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল দ্রব্য, জ্বালানি তেল, গার্মেন্ট সামগ্রী, ঔষধ- এগুলো ভারি পরিবহনের আওতায় পড়বে না। ঈদের সময় হাইওয়ে পুলিশের পাশপাশি জেলা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতা করার অহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, রাস্তার কারণে কোনো যানজট যাতে সৃষ্টি না হয়। ঈদ নয়, ডিসেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে সারা বাংলাদেশে আমাদের টার্গেট হবে রাস্তা সচল রেখে গাড়ি চলাচল সচল রাখা। ভাঙাচোরা রাস্তা কোথাও যেন সমস্যার কারণ না হয়। সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ারদের এগুলো সতর্ক নজরে রাখতে নির্দেশ দেন তিনি। সভায় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান, হাইওয়ে পলিশের ডিআইজি আতিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজায় গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত গাড়ির টোল আদায়ের নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির অগ্রগতি হবে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮