ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেঁতুলের শরবতে হবে শান্তির ইফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • ৪৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রোজার মাসে চলছে বাহারি খাবারের আয়োজন। কিন্তু মাথায় রাখতে হবে, এই গরম আর লম্বা দিনে ইফতারে চাই পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার। পাকা তেঁতুল টক-মিষ্টি হয়ে থাকে। এতে রয়েছে উচ্চমাত্রার অ্যাসিড, চিনি, ভিটামিন বি, এবং ফলে সাধারণত না দেখা গেলেও এতে আছে ক্যালসিয়াম। তেঁতুলে টারটারিক এসিড থাকায় খাবার হজমে সহায়তা করে। পেটের বায়ু, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। রক্তে কোলস্টেরল কমানোর কাজে আধুনিককালে তেঁতুল ব্যবহার হচ্ছে। জরে ভোগা রোগীর জর কমানোর জন্য এ ফল ব্যবহৃত হয়। এছাড়াও স্কেলিটাল ফ্রুরোসিস রোগের প্রকোপ হ্রাস করতেও এটি ব্যবহৃত হয়। পাকা তেঁতুল ভিজিয়ে রেখে সকালে শুধু পানি খেলে হাত-পায়ের জ্বালা কমে। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজাপোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। ইফতারে তো আর তেঁতুলের আচার বা চাটনি তেমন চলে না, তাই আছে শরবত-

তেঁতুলের ওষুধি ব্যবহার:
*কোলেস্টেরল: আমাদের দেহের ক্ষতিকর কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমিয়ে এনে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের যত্ন নেয় তেঁতুল। কারণ এতে রয়েছে ফেনোল আর অ্যান্টি-অক্সিডেন্ট। উপকারী কোলেস্টেরলের (এইচডিএল) পরিমাণ বাড়াতেও ভালো কারসাজি জানে এই ফল।

*হজম: পেটের সমস্যা নিরাময়ে বেশ কাজে দেয় তেঁতুল। দুই চা চামচ তেঁতুলের পেস্ট পানিতে গুলিয়ে খেলে পেটে আরাম লাগবে। এর ভক্ষণযোগ্য ফাইবার বর্জ্য তৈরি ও অপসারণে ভূমিকা রাখে। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আয়ুর্বেদের অন্যতম উপকরণ তেঁতুল।

*চায়ের সঙ্গে: জ্বর ও শরীর ঠাণ্ডা হয়ে আসার মতো সমস্যায় ভেষজ চা বেশ উপকারী। এই চা আবার ভালো প্রতিষেধক হয়ে যাবে, যদি এর সঙ্গে তেঁতুলের পাতা মেশানো যায়।

*ভিটামিন: ভিটামিন ‘সি’-এর অভাবে দেহে যে সমস্যাগুলো দেখা দেয়, তেঁতুল এর বিরুদ্ধে ভালোই লড়াই করতে পারে।

*আলসার: তেঁতুলের শরবতে একটু পুদিনা পাতা মেশালে তা মুখের আলসার দূর করতে দারুণ কাজে দেয়। গরম ও ঝাল উপাদানে যখন আলসারে প্রদাহের সৃষ্টি হয়, তেঁতুল তখন তাকে শীতল করে।

*রক্ত: রক্তের লোহিত কণিকা গঠনে এবং স্বাস্থ্যকর কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য বেশ উপকারী তেঁতুল। কারণ এটি খনিজ ও ভিটামিনে ঠাসা।

*ফাইবার: টানিন্স, মুসিলেজ ও পেক্টিনের মতো খাবারযোগ্য ফাইবারে পূর্ণ তেঁতুল। এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করে। ১০০ গ্রাম তেঁতুলের পেস্ট প্রতিদিনের জরুরি ১৩-১৫ শতাংশ ফাইবারের চাহিদা পূরণ করে।

*ক্যান্সার: দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে—এমন ক্ষতিকর রাসায়নিক উপাদানের বিরুদ্ধে কাজ করে তেঁতুলের অ্যান্টি-অক্সিডেন্ট। এ ছাড়া থাইরয়েডের রোগে যারা ভুগছে, তাদের খাদ্যতালিকায় তেঁতুল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

*ডায়াবেটিস: রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে এনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পটু তেঁতুল। এ রোগ সামাল দিতে দীর্ঘদিন ধরে হারবাল উপাদান এবং জামের সঙ্গে তেঁতুল অন্যতম মন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

*অ্যান্টিডোট হিসেবে: অ্যালকোহল বা বিষক্রিয়ায় আক্রান্তদের তেঁতুলের শরবত দিলে এর প্রভাব খুব দ্রুত কেটে যায়। এ ক্ষেত্রে তেঁতুল পুরোপুরি অ্যান্টিডোট হিসেবে কাজ করে।

*স্নায়ুতন্ত্রের জন্য: এতে আছে অতি জরুরি ভিটামিন ‘বি কমপ্লেক্স’। এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান থিয়ামিন। স্নায়ুতন্ত্রের সুষ্ঠু কর্মকাণ্ডের জন্য থিয়ামিনের দরকার, যা প্রচুর পরিমাণে তেঁতুলে রয়েছে।

যেভাবে তেরি করবেন তেঁতুলের শরবত:
উপকরণ: এক গ্লাস পানীয় তৈরি করতে দরকার হবে—২ টেবিল-চামচ তেঁতুলের ক্বাথ। চিনি স্বাদ অনুযায়ী। আধা চা-চামচ জিরাগুঁড়া। মরিচ স্বাদ অনুযায়ী। বিট লবণ ও লবণ স্বাদ মতো। লেবুর টুকরা। বরফের টুকরা।

মসলা তৈরি: প্যানে প্রথমে শুকনা মরিচ টেলে নিন। লাল লাল থাকতেই নামিয়ে নিন। গোল মরিচ ও জিরাও টেলে নিন। জিরা খুব অল্প টালবেন। বেশি ভাজলে পুড়ে তিতা হয়ে যাবে। রং পরিবর্তিত হলেই নামিয়ে নেবেন। গরম থাকতেই ভালো করে মিহিগুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন।

পদ্ধতি: তেঁতুল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা বা সাধারণ তাপমাত্রার পানি দিয়ে তেঁতুলে ক্বাথ বের করে নিন। তেঁতুলের দানা ও ময়লা ছেঁকে ফেলুন। তবে হাত দিয়ে ছাকনি দিয়ে নয়। এরসঙ্গে পরিমাণ মতো পানি ও সব উপকরণ দিয়ে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ, চিনি ও গুঁড়ামরিচ দিন। বোতলে ভরে ফ্রিজে রাখুন। বেশি পুরানো তেঁতুল নিলে রং একটু কালচে হবে।

পরিবেশন: বরফকুচি ও লেবুর টুকরা অথবা পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা টক-মিষ্টি-ঝাল শরবত।

সতর্কতা: অতিরিক্ত তেঁতুল রক্তচাপ কমিয়ে দেয় এবং রক্ত পাতলা করে। দেখবেন, কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না। তাই বেশি মাত্রায় তেঁতুল খেতে মানা করেন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

তেঁতুলের শরবতে হবে শান্তির ইফতার

আপডেট টাইম : ০৩:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮