ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবারের ঈদযাত্রায় ভোগান্তি সহনীয় পর্যায়ে থাকবে : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের ঈদযাত্রা হয়তো ভোগান্তিমুক্ত হবে না, তবে তা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু এলাকায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করা ও টোল প্লাজা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানী ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আমদানি-রপ্তানি বাণিজ্য,পণ্য পরিবহন ছাড়াও দেশের লাইফলাইন খ্যাত এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে দেশের প্রায় ১৭ জেলার মানুষ।

তবে গত কয়েক মাসের ধারাবাহিক যানজটে কার্যত অচল হয়ে পড়া এই মহাসড়কের যানজটের তীব্রতা এবার সব রেকর্ড ছাড়িয়ে গেছে।তাই ঈদ আসন্ন হওয়ায় যানজট নিয়ে চিন্তার রয়েছেন যাত্রীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলা হচ্ছে। এমতাবস্থায় আজ সকালে মহাসড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করেন ওবায়দুল কাদের।সেতুমন্ত্রী বলেন, আগামী ঈদে ভাঙ্গা রাস্তার জন্য যাতে ঘরমুখো মানুষের ভোগান্তি না হয় সে জন্য জুন মাসের ৮ তারিখের মধ্যে রাস্তা মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দরকার হলে দিনের পাশাপাশি সারা রাতও মেরামত কাজ চলবে।

এক্সেল লোড স্টেশনের দুর্নীতির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় টোল সংক্রান্ত ভোগান্তি বা দুর্নীতির তথ্য পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া ঈদের আগের চারদিন আর পরের চারদিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু আর উল্টা পথে ভিআইপি আসলে তাদের আটকে দেওয়ার পরামর্শ দেন সেতুমন্ত্রী।এ সময় সংসদ সদস্য নাসিম ওসমান, সংসদ সদস্য লিয়াকত আলী খোকা,সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবারের ঈদযাত্রায় ভোগান্তি সহনীয় পর্যায়ে থাকবে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮