ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টি ও হত্যার দায়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা পৃথক দুই মামলা এবং মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা আরও একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

কুমিল্লায় দায়ের করা দুই মামলার জন্য ব্যারিস্টার এএম মাহবুবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল এবং নড়াইলে দায়ের করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন অ্যাডভোকেট মাসুদ রানা। আজ রোববার আদালতের অনুমতি নিয়ে পৃথক এ তিন মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয়। ব্যারিস্টার একেএম এহমানুর রহমান জানান, চলতি সপ্তাহে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন তিনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২ মার্চ ভ্যানগাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টি করার অভিযোগে পরের দিন ৩ মার্চ মামলা হয়। অন্যদিকে ২৫ জানুয়ারি বাসে আগুন দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে অপর মামলাটি করা হয়।

এসব মামলায় প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করা হয়। সেখানে জামিন খারিজ হওয়ার পর কুমিল্লার জেলা জজ কোর্টে জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আগামী ৭ জুন পরবর্তি তারিখ ঠিক করেন। এর মধ্যে খালেদা জিয়ার এ জামিন আবেদন শুনানি আরও এগিয়ে আনতে আবেদন করা হয়। ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় জামিন চেয়ে হাইকোর্টের অনুমিত নিয়ে দুটি আবেদন দাখিল করা হয়েছে।

অন্যদিকে খালেদা জিয়া বক্তৃতা করার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু সম্বোধন না করায় এবং মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্য করায় ২০১৫ সালের ২৪ ডিসেম্বর মানহানির অভিযোগে নড়াইল আদালতে মামলা করা হয়। পরে চলতি বছরের ১৬ মে ওই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে। আগামীকাল (সোমবার) বা চলতি সপ্তাহের যেকোনো দিন মামলা তিনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে কার্যতালিকায় থাকবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। তাকে কারাগার থেকে মুক্তি পেতে হলে এসব মামলাতেও জামিন পেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়ার

আপডেট টাইম : ০৩:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮