ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাওরের সুস্বাদু মাছ ‘ভেদা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • ১২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ডোরাকাটা মাছটির শরীরজুড়ে কালচে-সবুজ আভা। দেখতে তেমন সুন্দর না, অনেকটা কই মাছের মতো, তবে স্বাদে দারুণ। সিলেট অঞ্চলে এই মাছটিকে ‘ভেদা মাছ’ বলা হয়। খাটি বাংলায় বলা হয় ‘মেনি মাছ’। কোনো কোনো অঞ্চলে আবার এই মাছকে ‘নন্দই’ বা ‘রয়না’ নামে ডাকা হয়। একসময় দেশের বিভিন্ন পুকুর-ডোবা ও বিভিন্ন জলাশয়ে প্রচুর পাওয়া যেতো। তবে বর্তমানে এদের দেখা মেলে কম।

ভেদা মাছের ইংরেজি নাম Gangetic Leaffish এবং এদের বৈজ্ঞানিক নাম Nandus nandus। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ১৮ সেন্টিমিটার। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে।

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস আকন্দ সাংবাদিকদের বলেন, ভেদা স্বাদু পানির উপরের স্তরের মাছ। এরা খাল-বিল, পুকুর, হাওর, নদী ও কর্দমাক্ত পানিতে বিচরণ করে। এই মাছটি খাদ্য হিসেবে ব্যাপক পরিচিত এবং খেতেও সুস্বাদু। একসময় বর্ষাকালে ধান ও পাট ক্ষেতে জমে থাকা পানির মধ্যে ঝাঁকে ঝাঁকে ভেদা মাছের দেখা মেলত।

তিনি আরও বলেন, এ মাছটির দেহের রং কালচে-সবুজ। দেহ ডোরাকাটা। মুখের আকৃতি বেশ বড় ও লেজ গোলাকার। মাংসাশী এই মাছ জলজ পোকা মাকড় ও ছোট মাছ খেয়ে জীবনধারণ করে। পোনা ধ্বংস ও আবাসস্থল নষ্ট হওয়ায় এই মাছ এখন বিপন্ন হয়ে পড়েছে।

আমাদের দেশি প্রজাতির মাছগুলো বিলুপ্তির অন্যতম কারণ হলো, তাদের আবাসস্থল শুকিয়ে যাওয়া। এটা প্রাকৃতিক কারণে হতে পারে, আবার কেউ কেউ কৃত্রিমভাবে জলাভূমি শুকিয়ে ফেলেন। দ্বিতীয় কারণ, অতি মাত্রায় মৎস্য আহরণ এবং তৃতীয় কারণ, কৃষিজমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

হাওরের সুস্বাদু মাছ ‘ভেদা’

আপডেট টাইম : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮