ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আগামীকাল থেকে বাড়বে বৃষ্টিপাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।

আজ রোববার সকালে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এসব অঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেইসঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান, আগামীকাল সকাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আজ থেকে খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারী পুর ও শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল থেকে বাড়বে বৃষ্টিপাত

আপডেট টাইম : ০৩:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮