ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

নাজিব রাজাক ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মাহাথির মোহাম্মদের হাতে ক্ষমতা হারানো মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাজি করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আজ শনিবার মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী মালয় মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, নিষেধাজ্ঞা জারির একটি নোটিশ মালয়েশিয়া অভিবাসন বিভাগের ফেসবুকে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপাতত’ নাজিব রাজাক ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারবেন না।

শনিবার সকালে নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুর ব্যক্তিগত প্লেনে চড়ে দেশত্যাগ করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে অভিবাসন বিভাগ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে।

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ভয়েই নাজিব রাজাক সপরিবারে মালয়েশিয়া ত্যাগ করছিলেন বলে ধারণা করছেন দেশটির জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

নাজিব রাজাক ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮