ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারাদেশে সমাবেশ করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • ৫৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের করবে দলটি। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির কথা জানান।

রিজভী বলেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশটি হবে বেলা ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ ব্যাপারে আমরা মহানগর পুলিশ কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে চিঠি দিয়েছি।’

তবে গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না বলে জানান রিজভী। যদিও গাজীপুর সিটিতে ভোট স্থগিতের ঘোষণা এসেছে পরে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হয়েছে, আগামীকাল এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।

শুরু থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করে আসছে। তবে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির দিকে যায়নি দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারাদেশে সমাবেশ করবে বিএনপি

আপডেট টাইম : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮