ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লন্ডনে তারেক-মওদুদ কয়েক দফা বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাজ্য অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। প্রায় তিন সপ্তাহের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন মওদুদ। সফরে গিয়ে তারেক রহমানের সঙ্গে তিনি কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে।  তবে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মওদুদ আহমেদ।

শনিবার সকালে ফোনে মওদুদ আহমদ জানান, লন্ডনে তিন সপ্তাহের সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে তার কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মৃদু হেসে তিনি বলেন, সেটি তো বলা যাবে না। বলে দিলেই তো সব শেষ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এ বৈঠক অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। লন্ডনে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে তিন থেকে চারবার দেখা করে দীর্ঘ আলাপ করেছেন মওদুদ আহমদ। তাদের একান্ত বৈঠকে ঘনিষ্ঠরা ছাড়া কেউই থাকতে পারেননি। এরই মধ্যে একদিন তারা নৈশভোজও করেছেন।

তারেক ও মওদুদের বৈঠক সম্পর্কে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদ বৈঠক করেছেন। কিন্তু, তারা কী নিয়ে আলোচনা করেছেন, আমরা জানি না।  তাদের একান্ত বৈঠকে কেউ থাকার সুযোগ পাননি।

এদিকে বৈঠকের বিষয়ে কাউকে কিছু না জানালেও মওদুদ আহমেদ শিগগিরই বেগম জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাত করবেন বলে জানা গেছে। হয়তো সেই সাক্ষাতেই ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বার্তা পৌঁছে দেবেন চেয়ারপারসনের কাছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লন্ডনে তারেক-মওদুদ কয়েক দফা বৈঠক

আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮