ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকার তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি।

আজ শনিবার (২৮ এপ্রিল) অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত এসব রোহিঙ্গার জন্য তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

ইহসানুল করিম আরও জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয়ে সম্মত হন।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮