ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী নির্বাচনে সিল মারার রাজনীতি বন্ধ করতে হবে : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে সিল মারার রাজনীতি বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কারণ এভাবে মানুষ বাঁচতে পারে না। শনিবার চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদ আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। কেবল জাতীয় পার্টিই দুই দলের হাত থেকে দেশকে বাঁচাতে পারবে।

সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলেন- দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু দেশে কী উন্নয়ন হয়েছে? দুর্নীতির মহাসড়কে হাবুডুবু খাচ্ছি আমরা। দেশের মানুষকে নিরাপদে রাখতে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকতে চাই বলেও মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, আবারও সুযোগ পেলে দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বললেও এখন চালের কেজি ৬০ টাকা। সরকারি হিসেবেই দেশে চার কোটি ৮৬ লাখ লোক বেকার। মাদকাসক্ত হয়ে পড়ছে তারা। এসব সমস্যা থেকে উত্তরণে পরিবর্তন দরকার। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা পচে গেছে, মন্তব্য করে শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন তিনি।

সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতা ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভ রায়, বিএনএ চেয়ারম্যান সেকান্দর আলী মণি, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান, যুগ্ম মহাসচিব স ম আবদুস সামাদ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ প্রমুখ।

আধুনিক বাংলাদেশ গড়তে এরশাদের বিকল্প নেই জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ প্রধান দুই রাজনৈতিক দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। এমএ মান্নান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের নায়ক হচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। দুপুরের পর থেকে লালদীঘি ময়দান সংলগ্ন সড়ক বন্ধ হয়ে গেলে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী নির্বাচনে সিল মারার রাজনীতি বন্ধ করতে হবে : এরশাদ

আপডেট টাইম : ১২:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮