ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির প্রার্থী পরিবর্তন হবে গাজীপুরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোন নির্বাচন হবে না-এমন বক্তব্য বিএনপি নেতারা দিলেও গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারা অংশ নিচ্ছে। আর এই দুই সিটিতে মেয়র পদে মনোনয়ন চুড়ান্ত করবেন তারেক জিয়া। সিনিয়র নেতাদের  জানিয়ে দেওয়া হয়েছে, মনোনয়নের ব্যাপারে কাউকে কোন ‘কমিটমেন্ট’ করা যাবে না। লন্ডন থেকে যে নির্দেশনা আসবে সেটিই পালন  করতে হবে। দলের সিনিয়র নেতাদের মধ্যে হতাশা আর ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্রমতে, বিএনপি সিনিয়ির নেতারা চেয়েছিলেন, পুরনো দুই মেয়র প্রার্থীকেই আবার মনোনয়ন দিতে। এব্যাপারে তারেকের আপত্তি রয়েছে বলে জানা গেছে। গাজীপুরের বর্তমান মেয়র আবদুল মান্নান আর খুলনায় মনিরুজ্জামান মনি। কিন্তু গাজীপুরে তারেক জিয়া আগ্রহী হাসান উদ্দিন সরকারের ব্যাপারে। হাসান উদ্দিন সরকার তারেক-মামুনের ঘনিষ্ঠ ছিলেন। গাজীপুরে মামুনের বাগানবাড়ী খোয়াবভবনের দেখভাল করতেন ঐ  বিএনপি নেতা।

গাজীপুরে  এম.পি আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে হাসান উদ্দিন সরকারের ভূমিকা ছিল বলে অনেকে বিশ্বাস করে। এছাড়াও আবদুল মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি, তারেক জিয়াকে নিয়মিত অর্র্থকড়ি দেন। তারেক জিয়ার আগ্রহেই রনি মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। বিএনপির সূত্রগুলো বলছে, খুলনায় আগের প্রার্থীর ব্যাপারে তারেকের তেমন আপত্তি না থাকলেও গাজীপুরে পরিবর্তন চান তারেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির প্রার্থী পরিবর্তন হবে গাজীপুরে

আপডেট টাইম : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮