ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এখনই আসন ভাগাভাগি চায় ১৪ দলের শরিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটগতভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা। সেইসঙ্গে নির্বাচনী আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে এখনই আলোচনা শুরু করা প্রয়োজন বলেও মনে করছেন জোটের শরিক দলগুলোর নেতারা।

এদিকে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য শরিক দলগুলোর পক্ষ থেকে জোটের প্রধান শরিক আওয়ামী লীগকে তাগিদ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও আলোচনা শুরু না হওয়ায় জোটের কোনো কোনো দল অস্বস্তিতে রয়েছে।

১৪ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা জানান, আসন সমঝোতার বিষয়টি নিয়ে শেষ মুহূর্তে আলোচনায় বসা হলে তখন হাতে সময় থাকে না। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা বা বিচার বিশ্লেষণের সুযোগ পাওয়া যায় না। তখন তড়িঘড়ি নামকাওয়াস্তে একটা লোকদেখানো একটা সমাধান খোঁজার চেষ্টা হয়। তখন শরিক দলগুলোকেই বেশি ছাড় দিতে হয়।

গত দুটি নির্বাচনে আসন সমঝোতার সময়ও এই অসম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে নেতাদের অভিমত।

১৪ দলের নেতাদের কেউ কেউ জানান, বিএনপি নির্বাচনে অংশ নিলে পরিস্থিতি এক রকম হবে। আর বিএনপি নির্বাচনে অংশ না নিলে আরেক রকম হবে। বিএনপির অবস্থানের ওপর ১৪ দলের আসন বণ্টন বা শরিক দলগুলোর আসন ছাড়ের প্রভাব পড়বে। এ বিষয়টিও জোট নেতাদের ভাবনার মধ্যে রয়েছে। এ কারণেই হয়তো আলোচনায় দেরি হচ্ছে। তবে এ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করা প্রয়োজন বলে তারা মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এখনই আসন ভাগাভাগি চায় ১৪ দলের শরিকরা

আপডেট টাইম : ১১:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮