ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হস্তক্ষেপে নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তারা স্বাধীনভাবে কাজ করছে।

আজ বুধবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক সভায় তিনি একথা জানান। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের একজন এমপিকেও দুদক তলব করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাবেক মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। সরকার তো কোনো হস্তক্ষেপ করেনি।

বিএনপি আসলে কথায় কথায় সরকারের হস্তক্ষেপ আবিষ্কার করে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : কাদের

আপডেট টাইম : ০৩:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮