ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাসপাতালে ফখরুলকে দেখতে গেলেন কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৫৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

আজ সোমবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে দেখতে যান কাদের সিদ্দিকী। এসময় তিনি বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে সকালে হঠাৎ বুকে ব্যথা ও প্রেসার কম নিয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। বিকাল সাড়ে ৪টায় তাকে কেবিনে আনা হয়েছে বলে জানা গেছে।

দলের ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘স্যারের অবস্থা স্টেবল। তিনি সুস্থ আছেন। তাকে কেবিন নিয়ে আসা হয়েছে। আশা করা যায়, মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন।’

সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

মহাসচিবকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট ভাই মির্জা ফয়সল আমীন হাসপাতালে তার পাশে রয়েছেন।

ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। সোমবার তাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ফখরুল নিজেই অসুস্থ বোধ করেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাসপাতালে ফখরুলকে দেখতে গেলেন কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১০:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮