ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের যৌথসভার পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো গতিশীল করার লক্ষ্যে তারা এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দেশনেত্রীকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। তার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করার জন্যে এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

‘এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা, জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব,’ বলেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা বসে প্রার্থী ঠিক করবেন বলেও জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘আজকে যখন বিরোধী দলকে তাদের যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে সভা করার, সমিতি করার, জনগণের কাছে যাওয়ার যে ন্যূনতম অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না।’ নির্বাচন কতটুকু কার্য্কর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা।

বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলের মাধ্যমে এই যৌথসভায় নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকু্ল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ভাইস চেয়ারম্যানদের মধ্যে হারুন আল রশীদ, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, কামাল ইবনে ইউসুফ, মীর নাসির, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, আমিনুল হক, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, শওকত মাহমুদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের মধ্যে উকিল আবদুস সাত্তার, লুৎফর রহমান খান আজাদ, সাবিহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, আ ন হ আখতার হোসেন, জয়নুল আবদিন ফারুক, ভিপি জয়নাল আবেদীন, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে

আপডেট টাইম : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮