ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ধানের শীষে হেরে দু’বছর পর নৌকায় জিতলেন তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৫১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ইউপি নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হেরেছিলেন। কিন্তু মাত্র দু’বছর পর এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন আবুল কালাম আজাদ। নেত্রকোণার মোহনগঞ্জে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি চার হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ছিল ১৩ হাজার ৭৯৪ জন।

বিষয়টি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম সাইদুজ্জামান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

নির্বাচনে দুইজনই প্রার্থী ছিলেন। বিএনপি থেকে উপনির্বাচনে কোন প্রার্থী দেয়া হয়নি। তবে বিএনপির উপজেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদকেই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে সামিনা সুলতানা লড়ছিলেন। সামিনা এই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের স্ত্রী।

গত ১৩ জানুয়ারি মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের আকস্মিক মৃত্যুতে এ উপ-নির্বাচন হয়। আওয়ামী লীগ থেকে প্রয়াত মুরাদের স্ত্রীসহ সাতজন প্রার্থী হলেও কাউকে মনোনয়ন না দিয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে দেয়া হয়।

কালাম ২০১৬ সালের ২৩ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মুরাদের কাছে হেরে যান। এদিকে গত ২৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন লাভের পরদিন উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে কালামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে বহিস্কার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ধানের শীষে হেরে দু’বছর পর নৌকায় জিতলেন তিনি

আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮