ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রী নাহিদকে ‌‘নব্য ‌বাবুরাম সাপুড়ে’ বললেন ববি হাজ্জাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ‌‘নব্য বাবুরাম সাপুড়ে’ বললেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘বিখ্যাত কবি সুকুমার রায় তাঁর শিশুতোষ ছড়ায় বাবুরাম সাপুড়ের কাছে এমন একটি সাপ চেয়েছিলেন যার শিং নাই, দাঁত নাই, ফোঁসফোঁস করে না অর্থাৎ যার কোন শক্তি সামর্থ্য নেই। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী হলেন নব্য বাবুরাম সাপুড়ে যার অধীনস্তদের প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর কোন যোগ্যতাই নেই।’

গত বুধবার (২৮ মার্চ) বিকালে ঢাকা মহানগরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে খিলগাঁও এলাকায় সমাবেশ অনুষ্ঠান প্রস্তুতি কমিটি কর্তৃক আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ববি।

এনডিএম চেয়ারম্যান আরও বলেন, ‘সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষাসহ আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর আমলে সব ধরণের পাবলিক পরীক্ষায় একই ঘটনা দেখেছি। শিক্ষার মান আর পরীক্ষা পদ্ধতি নিয়ে সমালোচনা তো রয়েছেই। আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে এনডিএম এবার গণস্বাক্ষর কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রাজপথে কঠোর কর্মসূচি দিবে।’

তিনি বলেন, ‘জাসদ, ওয়ার্কাস পার্টি, জেপি (মঞ্জু), জাপাসহ সরকারের শরিক যারা রয়েছেন তাঁরা মৌমাছির মত শুধু মধু আহরণে ব্যস্ত। গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলসমূহ সরকারের ছত্রছায়ায় নিজদের বড় করে দেখাতে চাইলেও আপোষকামীতা আর চামচামির কারণে তাঁরা ইতোমধ্যে নিজদের রাজনীতির কবর রচনা করেছেন।’

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এনডিএম এর ছাত্র সংগঠন গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বলে জানান তরুণ এই রাজনীতিবিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোমিনুল আমিন।  এছাড়া যুব আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মোঃ আব্দুল মোতালিব, মোঃ শাহাদাত, ছাত্র আন্দোলন মহানগর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ খিলগাঁও থানা যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ। গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন জনাব হাজ্জাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শিক্ষামন্ত্রী নাহিদকে ‌‘নব্য ‌বাবুরাম সাপুড়ে’ বললেন ববি হাজ্জাজ

আপডেট টাইম : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮