ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২০ বছর পর কুমিল্লায় নির্বাচন তাও ভোট দিতে পারল না ভোটাররা (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ৪৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার বরুড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর পর থেকে নৌকার সমর্থকদের দ্বারা কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।

সকাল ১১টার দিকে প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রব, শিলুড়ী (উত্তর) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী হাজী নুরুল হক, শিলমুড়ী (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলম জানান, সকাল ৮টার দিকে বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয় সরকার দলীয় সমর্থকরা।

দীর্ঘ ২০ বছর পর তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যায় বিএনপি মনোনীত প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ‘শুনেছি সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপির প্রার্থীরা অভিযোগ নিয়ে এসেছেন। আমি খোশবাস ইউনিয়নে পর্যবেক্ষণে আছি। বিএনপির একটি সূত্র প্রার্থীদের ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করে।’

এদিকে জেলার মোট ৮টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। ৮টি ইউনিয়নের মধ্যে বরুড়ার ৩টি ও বুড়িচংয়ের ১টি ইউনিয়নে পূর্ণাঙ্গ এবং ব্রাক্ষণপাড়ার ২টি, নাঙ্গলকোট এবং তিতাসের একটি ইউনিয়নে সদস্য পদে নির্বাচন হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২০ বছর পর কুমিল্লায় নির্বাচন তাও ভোট দিতে পারল না ভোটাররা (ভিডিও)

আপডেট টাইম : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮