ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়নও হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যেক উপজেলায় অবকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নয়ন করা হচ্ছে। বয়স্ক ভাতা দিয়েছি- যা আওয়ামী লীগ চালু করেছে, আর কেউ দেয়নি।

তিনি বলেন, নৌকাই মানুষকে শুধু দেয়। নৌকায় ভোট দিয়ে ভাষার অধিকার পেয়েছি, নৌকায় ভোট স্বাধীনতা পেয়েছি। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের ৬৭ লাখ বয়ষ্ক মানুষকে বয়ষ্ক ভাতা দিচ্ছি, মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছি। ৮ লাখ প্রতিবন্ধীকে মাসে মাসে ভাতা দিচ্ছি। তাদের মধ্যে ৮০ হাজারকে বৃত্তি দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য।

শিক্ষাখাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, শিক্ষাখাতের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে জানুয়ারির ১ তারিখে বেই তুলে দেওয়া হচ্ছে। ১ কোটি ৩০ লাখ মাকে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। কারিগরী শিক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেক উপজেলায়, প্রত্যেক স্কুল-কলেজে কাজ করছি।

ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করবো- করেছি। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইলের সিম ব্যবহার করে। দেশে ৫ হাজার ২৭৫ টি ডিজিটাল সেন্টার স্থাপন করেছি। সেখান থেকে সব তথ্য পাওয়া যায়। গ্রামে গ্রামে গিয়ে তথ্য আপারা কাজ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮