ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপির মানা না মানায় কিছু আসে যায় না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৫০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনকালীন সরকার বিএনপি মানলো কি মানলো না সেটাতে আমাদের কিছু আসে যায় না- বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বিএনপি যখন জাতীয় সংসদে ছিল তখন তাদেরকে নির্বাচনকালীন সরকারের বড় মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সেটা তারা তখন প্রত্যাখ্যান করেছে। এখন বিএনপি মানলো কি মানলো না সেটাতে আমাদের কিছু যায় আসে না। বর্তমানে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে কাদের বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) পদত্যাগের প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবেন কে? (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়া কি কারাগার থেকে বেরিয়ে এসে দেশ চালাবেন?

মন্ত্রী বলেন, নির্বাচনকাকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটা প্রধানমন্ত্রীই ঠিক করবেন। আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, সংবিধান পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতই নির্বাচন হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির নিজেদের ব্যাপার। সরকার কেন তাদের নির্বাচনে ডাকবে?

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মাঝ থেকে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আর এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির র‌্যালির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের লজ্জা পাওয়া উচিৎ। তারা যখন ক্ষমতায় ছিল ২১ ফেব্রুয়ারিতে আমাদের অফিসের বারান্দায়ও সভা করতে দেয়নি। যখন তারা ক্ষমতায় ছিল তখন বিরোধীদলের কোনো সুবিধা দেয়নি। ‘২৭ মার্চ জনদুর্ভোগের কথা ভেবে আমরা রুলিং পার্টি পর্যন্ত র‌্যালি করলাম না। তারা করলো। তাই তাদের অভিযোগ অবান্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপির মানা না মানায় কিছু আসে যায় না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১০:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮