ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দীপিকার জন্য সারা জীবন অপেক্ষা করতে চান যিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৮৯ বার

বর্তমানে বলিউডের নাম্বার ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোনের জীবনটা যেন ‘রণবীর’ নামক একটি শব্দের মাঝেই আটকে আছে! প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সাথে সম্পর্কের ছাড়াছাড়ি হওয়ার পরেও ইমতিয়াজ আলির ‘তামাশা’ সিনেমায় দু’জনেই যেন পুরনো তামাশায় মেতে উঠেছন। সিনেমাটির শুটিংয়ের শেষ দিনে দীপিকার সঙ্গে আর দেখা হবে না বলে তাকে জড়িয়েধরে কেঁদেই ফেললেন রণবীর কাপুর! আবার অন্য দিকে রণবীর সিংহ-এর সাথে মন দেয়া নেয়ার ব্যাপটা তো চলছেই। মনে হচ্ছে রণবীর নামটির ওপরই দীপিকার একমাত্র ভরসা।

পুনেতে দীপিকা-রণবীর সিংহ-এর আসন্ন ছবি ‘বাজিরাও মস্তানি’র গান মুক্তির অনুষ্ঠানে সকলের সামনে রণবীর বলেই ফেললেন, ‘দীপিকা এত সু্ন্দর..আমি সারা জীবন ধরে ওর জন্য অপেক্ষা করতে পারি।’ এমন ডাকেও কি সাড়া না দিয়ে থাকতে পারবেন দীপিকা পাড়ুকোন?

রণবীর-দীপিকার এই সম্পর্ক নিয়ে ইদানিং বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এক রণবীরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর আরও এক রণবীরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ‘পিকু’। যদিও প্রকাশ্যে এখনও কিছু স্বীকার করেননি তিনি। বরং মুচকি হেসে বলেন, ‘রণবীর মানুষ হিসাবে খুব ভাল।’ এর আগে ‘রামলীলা’ সিনেমাটিতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর-দীপিকা জুটি। দীপিকার কথায়, মানুষ হিসাবে রণবীর আগের মতই আছেন। তবে অভিনেতা রণবীর বদলে গেছেন অনেকটা। অনেক পরিণত হয়েছে তার অভিনয়।

‘বাজিরাও মস্তানি’র যে গানটি প্রথম মুক্তি পেল তা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছে। তাই মুক্তির সময় হিসেবে গণেশ চতুর্থীকে বেচে নেওয়া হয়েছে। সুখবিন্দর সিংহের গানে এবং বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে সিনেমা পর্দায় যেন জমিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা। বাস্তব জীবনেও তারা জুটি হিসেবে থাকবেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দীপিকার জন্য সারা জীবন অপেক্ষা করতে চান যিনি

আপডেট টাইম : ১০:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫