ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশে গণতন্ত্র না থাকায় জামিন পাওয়ার পরও খালেদা জিয়া জেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গণতন্ত্র না থাকায় জামিন পাওয়ার পরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৬ মার্চ) সাভারে স্মৃতিসৌধের শহীদ বেদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র আজ অনুপস্থিত। দেশে আইনের শাসন নেই বলেই আজ এ অবস্থা। গণতন্ত্রহীন একটি রাষ্ট্র বাংলাদেশ। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না।

এর আগে সকাল সাড়ে ৯টায় মির্জা ফখরুল ইসলাম বিএনপির নেতাদের নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে তিনি পৌনে ১০টায় শহীদ বেদীতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশে গণতন্ত্র না থাকায় জামিন পাওয়ার পরও খালেদা জিয়া জেলে

আপডেট টাইম : ০৬:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮