ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৫৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়ার আইনজীবী হিসেবে বিদেশি আইনজীবী লর্ড কারলাইনকে যে নিয়োগ দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আসলে বিএনপির কাছ থেকে মানুষ এরকমটাই আশা করে।

আজ রোববার সচিবালয়ে ১০ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে খালেদা জিয়ার বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে আমরা বলার কিছু নেই। ওনারা নিশ্চয়ই বাইরের দেশের আইনজীবীদের মতামত নিতে পারেন, কিন্তু আমি যেটা জানি লর্ড কারলাইল বিগত সময়ে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে নানা বক্তব্য দিয়েছেন। এমনকি তিনি জামায়াত নেতাদেরও সহায়তা দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিএনপি এটা করতেই পারেন। তার কারণ হচ্ছে বিএনপির মিটিংয়ে যুদ্ধাপরাধীদের জন্য দোয়া করা হয়। এ থেকে পরিস্কার বোঝা যায় বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে না। এটা এর আগেও বারবার তারা প্রমাণ করেছে।

এবার একজন বিতর্কিত আইনজীবীকে খালেদা জিয়ার মামলায় নিয়োগ দিয়ে আবারও তারা সেটাই প্রমাণ করলেন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠকে ১০টি দেশের অ্যাম্বাসেডররা উপস্থিত ছিলেন। দেশগুলো হলো- জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, কানাডা, ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে না

আপডেট টাইম : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮