ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশে এসব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পার্টি (জাপা) নিবন্ধিত, বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। এ দেশে এসব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ যাত্রীসেবা ‘উষা সার্ভিস’, ‘উত্তরা সার্কুলার সার্ভিস’ ও ‘অফিস যাত্রী সার্ভিস’ এর উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, স্বৈরাচারী শক্তি হিসেবে আমরা যাকে বলি, পতনের কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচনে এরশাদ সাহেব পাঁচ সিটে (১৯৯১ সালের নির্বাচনে রংপুরের পাঁচটি আসনে জিতেছিলেন এরশাদ) বিজয়ী হয়েছিলেন।’

‘তারা তো নির্বাচন করে আসছে, এখন সংসদে বিরোধী দল হিসেবে আছে। বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের সভা-সমাবেশ নতুন কিছু নয়। এখন সোহরাওয়ার্দী করার পর কেন প্রশ্ন আসবে?’

আওয়ামী লীগ তো এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিল। এই দৃষ্টিকোণ থেকে শনিবারের সমাবেশ খারাপ লেগেছিল কি না-এমন প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। জবাবে কাদের বলেন, ‘এ দেশের আরও খারাপ লাগার বিষয় আছে। সেগুলোতো হজম করে যাচ্ছি।’

বাংলাদেশ একনায়কতান্ত্রিক শাসনের অধীনে এবং এখানে গণতন্ত্রের নূন্যতম মানদণ্ড নেই বলে জার্মান গবেষণা সংস্থা বেরটেলসম্যান স্টিফটুং এর প্রতিবেদনের বিষয়েও কাদেরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমাম সাহেব এ বিষয়ে কথা বলেছেন। এখন আমি নতুন করে একই বক্তব্য রাখতে হবে, এটার তো কোনো মানেই নেই।’

‘তবে আমি এটা বুঝি যেই মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিল, সেই সময়ে এ রিপোর্ট কেন, এটা আমার প্রশ্ন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘২৫ মার্চ যারা গণহত্যা দিবস হিসেবে পালন করবে না, তারা পাকিস্তানের পারপার্স সার্ভ করছে।’

‘পাকিস্তান এ গণহত্যার দায় স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই, অনুতাপ প্রকাশ করেনি। সেই পাকিস্তানের বন্ধুরাই এ দিবস পালন করবে না, সেটাই স্বাভাবিক।’

‘এদেশে যারা সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তারা পাকিস্তানের বন্ধু। যারা এ গণহত্যা দিবস পালন করছে না, তারা পাকিস্তানের বন্ধু, দোসর। বিআরটিসির ৩০০ বাস অক্টোবরের মধ্যে

বিআরটিসির সেবা আরও বাড়াতে অক্টোবরের মধ্যে তিনশ বাস সংস্থাটির বহরে যোগ হবে বলে জানান সড়ক মন্ত্রী। এর মধ্যে দুইশটি দ্বিতল এবং একশটি একতলা বাস।

এর বাইরে ৫০০টি ট্রাকও যোগ হবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটিতে। আর এসব গাড়ি আনা হচ্ছে ভারত থেকে। অচিরেই এ বিষয়ে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান কাদের।

মন্ত্রী বলেন, ‘এ সকল গাড়ি আনা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আমরা বৈঠকের পর বৈঠক করেছি। কোয়ালিটির বিষয়ে আমাদের কিছু কিছু কোয়ারি ছিল, তাতে ভারতও একমত হয়েছে।’

রাজধানীতে বিআরটিসির ২৩টি নতুন রুটে ৬৫টি গাড়ি চালু করা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘আজকেও তিনটি রুটে বিআরটিসির ১০টি গাড়ি যাবে। অচল অবস্থায় পড়ে থাকা বিআরটিসির ১২০টি গাড়িও মেরামত করে চালু করা হয়েছে বলেও জানান সড়ক মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশে এসব বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই : কাদের

আপডেট টাইম : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮