ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৫ সিটি নির্বাচন : অংশ নিতে প্রস্তুত আ.লীগ-বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৫১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচন সামনে রেখে সরব দেশের রাজনীতি। এ নির্বাচনকে ঘিরে নির্বাচনী রাজনীতিতে চলছে নানা হিসেব-নিকেষ। এরই মধ্যে ঘুরেফিরে আসছে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ। কিছুদিন আগেও এ নির্বাচন নিয়ে এক ধরনের ভাবনা ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যে। কিন্তু দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ও কারান্তরীণ হওয়ায় এবং জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে নানা টানাপড়েন দেখা দেওয়ায় এই পাঁচ সিটির নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির নীতি নির্ধারকদের।

নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দল দুটি এখনো ইতিবাচক। তবে জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই নির্বাচন হওয়ায় এই নির্বাচনের কৌশল নিয়েও ভাবতে হচ্ছে দল দুটিকে। উভয় দলই মনে করছে, এই নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। তাই সতর্ক ও বিচক্ষণতার সঙ্গেই দেখছে এই নির্বাচনকে। বিশেষ করে এই মুহূর্তে মাঠের প্রকৃত অবস্থা কী—তা সঠিকভাবে বলতে পারছে না কোনো দলই। ফলে এই নির্বাচনকে ঘিরে ঠিক কোন কৌশলে এগোবে দল দুটি—তা নির্ধারণে নানা চিন্তাভাবনা চলছে দল দুটির নীতি নির্ধারকদের মধ্যে। সিটি করপোরেশন নির্বাচনের বিধান অনুযায়ী, পঁঅচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ছয় মাসের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণ করা যায়। এই হিসাব অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর, ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে সিলেট, ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে খুলনা, ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবরের মধ্যে রাজশাহী, ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবরের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন এই পাঁচ সিটিতে দুই ধাপে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আগে অর্থাৎ মে মাসের মাঝামাঝি নেওয়া হবে খুলনা ও গাজীপুর সিটির ভোট। এর জন্য ৩১ মার্চ এই দুই সিটির তফসিল ঘোষণা করার কথা রয়েছে ইসির। অবশিষ্ট বরিশাল, সিলেট ও রাজশাহীতে ভোট ঈদুল ফিতরের পর নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দফায় এই পাঁচ সিটি নির্বাচনের সর্বশেষ ফলাফল মাথায় রেখেছে আওয়ামী লীগ। দলীয় সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের জুন অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে পরাজয় হয় আওয়ামী লীগ প্রার্থীদের। পরের মাসে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনেও হারে আওয়ামী লীগ প্রার্থী। কিন্তু পরবর্তীতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং রংপুর সিটিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থা বর্তমানে বেশ ভালো। এমনকি সব দলকে নিয়ে সরকারের জাতীয় নির্বাচনের সদিচ্ছা ও ওই পাঁচ সিটির নির্বাচনের পর স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে স্বচ্ছতা নির্বাচনের ব্যাপারে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশেষ করে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ায় এই মুহূর্তে বিএনপি অনেকটাই কোণঠাসা ও মাঠ পর্যায়ে বিএনপি জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা। তাদের মতে, এখন নির্বাচন হলে ক্ষমতাসীনরা প্রার্থীরা জয়লাভ করবে ঠিকই; তবে মাঠ পর্যায়ে প্রকৃত অবস্থাটা কী—তা নিশ্চিত নন। তাই নির্বাচনের ব্যাপারে আগ্রহ থাকলেও নির্বাচনী কৌশল নিয়ে ভাবতে হচ্ছে ক্ষমতাসীনদের।

দলীয় সূত্রগুলো বলছে, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে আওয়ামী লীগ। সে জন্য অনেক আগে থেকেই দল প্রস্তুতি শুরু হয়েছে। এমনকি মেয়র পদে দলীয় প্রার্থীদের সবুজ-সংকেতও দেওয়া হচ্ছে। এই নির্বাচনে জয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন- দুটোই চায় আওয়ামী লীগ।

দলীয় সূত্রমতে, পাঁচ সিটির নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠকে নেতারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনাও করেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ সিটি করপোরেশনে নতুন করে দলকে গুছিয়ে নেওয়ার কাজ চলছে। কেন্দ্রীয় নেতাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে বলা হয়েছে। কাজ চলছে। এতে দ্বন্দ্ব-বিবাদ মিটে যাবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে। ইতোমধ্যেই এসব সিটিতে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য চার যুগ্ম সাধারণ সম্পাদক ও ছয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। দলের মধ্যেও আলোচনা চলছে। প্রার্থীদের সবুজ-সংকেত দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতোমধ্যেই কয়েকজনকে সবুজ-সংকেত দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করা ছিল সরকারের ও আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য। অতীতে আমরা তাই করেছি, নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছি। তিনি বলেন, ক্ষমতায় থেকেও অতীতে অনেক সিটিতে আমরা হেরেছি। সুতরাং, দলীয় প্রার্থীর বিজয়ই শুধু সরকার ও আওয়ামী লীগের কাছে মুখ্য নয়। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জয়লাভ এবং নির্বাচনে নিরপেক্ষতা দুটোই জরুরি।

দলের নেতারা মনে করছেন, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীর জয়লাভ সম্ভব না হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। আবার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলেও সরকার বিশ্বাসযোগ্যতাও হারাবে। ভাবমূর্তি যেমন প্রয়োজন, তেমনি বিশ্বাসযোগ্যতাও প্রয়োজন। আর দুটো জিনিস রক্ষাই জরুরি মনে করায় সিটি নির্বাচনগুলোতে জিততে যেমন চায়, তেমনি নির্বাচনে নিরপেক্ষতাও নিশ্চিত করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ। এ জন্য দলের ঐক্য সুদৃঢ় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, রংপুর সিটি নির্বাচনে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ প্রার্থী হেরেছে। সুতরাং, কোনো নির্বাচনেই আমরা সরকার বা নির্বাচন কমিশনকে প্রভাবিত করি না। বরং সর্বাত্মক সহযোগিতা করা হয়। আমাদের কাছে জেতা এবং নির্বাচনে নিরপেক্ষতা দুটোই জরুরি।

অন্যদিকে, এই নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা। তাদের মতে, যদিও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রার্থীদের আগ্রহের ঘাটতি রয়েছে; তারপরও নির্বাচনে অবশ্যই অংশ নিবে দল। অংশগ্রহণের পাশাপাশি জয়ের টার্গেট করছে দলটি। এরই মধ্যে চলছে প্রার্থী বাছাইসহ প্রয়োজনীয় প্রস্তুতি। প্রকাশ্যে তৎপরতা না থাকলেও দলটির সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠ পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তফসিল ঘোষণার পরপরই আনুষ্ঠানিকভাবে তারা মাঠে নামবেন।

দলীয় সূত্রমতে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ সিটিগুলোর নির্বাচনকে মোক্ষম সুযোগ ধরে নিয়ে সরকারের বিপক্ষে কাজে লাগাতে চায় বিএনপি। সরকারি দলের জন্য এ নির্বাচন একটি টেস্ট কেস হলেও বিএনপি লক্ষ্য সরকারকে জনবিছিন্ন প্রমাণ করা।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ও ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। এ পর্যন্ত স্থানীয় সরকারের কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দেশের মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি হিসেবে এই নির্বাচনে অংশ নিতে পারে। যদিও এ বিষয়ে দলের কেন্দ্রীয় ফোরামে আলোচনা করে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্র মতে, বর্তমানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপি দলীয়। আগামী নির্বাচনের ক্ষেত্রে একটি সিটিতে প্রার্থী পরিবর্তন হতে পারে। বাকিগুলোয় বর্তমান মেয়রই প্রার্থী হবেন বলে আভাস পাওয়া গেছে। তারপরও সব সিটিতেই প্রার্থী হওয়ার জন্য বিএনপির একাধিক নেতা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দলের প্রধান খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির আন্দোলনের পাশাপাশি এসব স্থানীয় সরকারের নির্বাচনে জয় লাভ করতে কৌশলে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৫ সিটি নির্বাচন : অংশ নিতে প্রস্তুত আ.লীগ-বিএনপি

আপডেট টাইম : ০১:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮