ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দীতে উদ্যানের দলের নেতাকর্মীদের বাড়ছে ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জোটের সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী হয়েছে দলের নেতাকর্মীরা। দিন বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়।

আজ শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর কাকরাইল, মৎস্যভবন, সেগুনবাগিচা, শাহবাগ এলাকা থেকে দলে দলে এসব মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।

সকাল ৯টার মধ্যে সমাবেশ মঞ্চের আশেপাশে জায়গা না পেয়ে একটু দূরে অবস্থান নিতে হচ্ছে তাদের। বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা বাস থেকে নেমে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করছে। কেন্দ্রীয় শহীদ মিনার আশেপাশেও নেতাকর্মীদের বাস এর বহর দেখা যায়।

সোহরাওয়ার্দীর মঞ্চ থেকে মিছিলকারীদের অর্ভ্যথনা জানানো হচ্ছে। মূল মঞ্চের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে ছোট আরও একটি মঞ্চ। সেই মঞ্চ থেকে গান পরিবেশন করছেন শিল্পীরা। বাউল শিল্পীদের গানের সঙ্গে তাল মিলাচ্ছেন সমাবেশে আসা কর্মী-সমর্থকরা।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল ঘিরে নেতাকর্মীদের ছবি সম্বলিত শত শত ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। উত্তর দিকে মুখ করে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত মাইক লাগানো হয়েছে। কাকরাইল মসজিদ মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়কদ্বীপে লাগানো হয়েছে নানা রং-বেরং’র পতাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সোহরাওয়ার্দীতে উদ্যানের দলের নেতাকর্মীদের বাড়ছে ভিড়

আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮