হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা-এক কূটনীতিকের প্রশ্নে দলটির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা হয়, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। গতকাল বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানানো হয়।বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ড. রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস, ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি রাষ্ট্রদূত এবং ইউএস এইডের একজন প্রতিনিধি অংশ নেন।
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নেই
-
Reporter Name - আপডেট টাইম : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- ৩৫৪ বার
পাঁচ পৃষ্ঠার লিখিত বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার সাজা ও জামিন না হওয়া, নেতাকর্মীসহ বিরোধী দলের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। বক্তব্যে শেষ অংশে বলা হয়েছে, খালেদা জিয়ার ওপর নীলনকশার অংশ হিসেবে ফ্যাসিস্ট শাসনের নিষ্ঠুরতা চলছে। দেশে গণতন্ত্র নেই। চলমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে গণতান্ত্রিক এবং অহিংস পথে থাকার কৌশল নিয়েছি। এই অবস্থায় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি। বৈঠক সূত্রে জানা যায়, লিখিত বক্তব্য শেষে একজন কূটনীতিক প্রশ্ন করেন বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কিনা? জবাবে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আপনারা জানেন অন্যায়ভাবে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। জামিনযোগ্য হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ আছে? কোনো পরিবেশ নেই। বৈঠক শেষে নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংবাদিকদের বলেন, বিএনপি আগামীতে এমন একটা নির্বাচন চায় যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। সবাই সমান সুযোগ-সুবিধার অধিকারী হবে। বিএনপি নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র ফিরে আসবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে সকল সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। তিনি মানুষের কাছে ভোট চাচ্ছেন। একই সঙ্গে উন্নয়নমূলক অনেক প্রকল্প উদ্বোধন করছেন। এসব অনৈতিক ও নির্বাচন বিধিবহির্ভূত। কারণ নির্বাচন বিধিতে আছে নির্বাচনের সময় কোনো উন্নয়নমূলক কাজ বা প্রতিশ্রুতি কেউ ভোটারদের দিতে পারবেন না। প্রধানমন্ত্রী অবশ্যই ভোট চাইতে পারেন। যদি তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জনসভা করতেন। নিজস্ব খরচে যদি জনসভা করতেন এবং সেখানে সরকারের সব সুযোগ-সুবিধা না নিতেন। কিন্তু এখানে সেটা হয়নি।তিনি বলেন, ‘একদিকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালাচ্ছেন, অন্যদিকে তার বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। সারাদেশের মানুষ জানে খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে জেলে রাখবেন। একটা দলকে একেবারে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না। নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হবে। একটি ছোট্ট ঘরোয়া বৈঠকও করতে দেওয়া হবে না। এটা তো হতে পারে না। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সব দল জনসভা করছে। এমনকি ছোট ছোট রাজনৈতিক দলও ওখানে সভা করার অনুমতি পাচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপিকে কেন করতে দেওয়া হচ্ছে না।’নির্বাচনী প্রচার বন্ধে সরকারকে চিঠি না দেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন মওদুদ আহমদ। তিনি বলেন, আজকে যদি নির্বাচন কমিশন সত্যিকারের অর্থে নিরপেক্ষ হতো তা হলে সরকারকে চিঠি দিত। সংবিধানে তো এটা লেখা নেই যে, সরকারকে তারা চিঠি দিতে পারবে না। তারা চিঠি লিখে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে পারে।এ সময় বিএনপিকেও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,খালেদা জিয়া যাতে মানুষের কাছে যেতে পারে যেটা আমরা আশা করি। এ সুযোগ থেকে বিএনপি বঞ্চিত হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি বলেন, যেখানে গণতন্ত্র নেই সেখানে উন্নয়নশীল দেশ অর্থহীন।
Tag :
জনপ্রিয় সংবাদ

























