ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপি তো আইন-আদালত কিছুই মানে না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি তো আইন-আদালত কিছুই মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রায় যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে বিএনপি নামক দলটটি কখনো আদালতের রায় মেনে নেন না।

আজ মঙ্গলবার সকালে বনানীতে দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, রায়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, সরকার হস্তক্ষেপ করলে হাইকোর্টেও করতে পারত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ এ রায় হয়েছে। আমরা আদালতকে সম্মান করি, কিন্তু বিএনপি বারবার আদালতের রায়ের বিরুদ্ধে বিষোদগার করেছে। এখন আমরা শুধু দেশবাশীকে এটাই বলতে চাই, যারা আদালতের রায়কে মানে না, তারা ক্ষমতায় গেলে দেশটাকে কোথায় নিয়ে যাবে?

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বাতিল করা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছে মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, আদালতের আদেশ নিয়ে যদি তারা প্রশ্ন তোলে, সেখানে আমাদের কী বলার আছে?

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নেতাদের বক্তব্যকে তাদের গর্জনের চরিত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি গর্জনের দল দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগ হচ্ছে অর্জনের পার্টি, আর বিএনপি হচ্ছে গর্জনের পার্টি। তারা ক্ষমতায় থাকলেও গর্জন করে বিরোধীদলে থাকলে গর্জন করে। বিএনপির চরিত্র হচ্ছে গর্জন করা।

হাইকোর্টের সামনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনা তুলে ধরে কাদের বলেন, যে অশ্লীল দৃশ্যপট, যে অপ্রত্যাশিত দৃশ্য তারা সৃষ্টি করছিল তারা। আসলে বিএনপি নামক দলটি কোনো কিছুই মানে না। তারা আইনের শাসন মানে না, তারা ক্ষমতায় গেলে কি করে আইনের শাসন মানবে? দেশে আইনের শাসন চালু রাখবে? সেটা আমাদের প্রশ্ন।

সূত্রঃ মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপি তো আইন-আদালত কিছুই মানে না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮